০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home বাংলাদেশ বাংলাদেশের ক্ষমতার পথে বিএনপি!
বাংলাদেশবাংলাদেশ

বাংলাদেশের ক্ষমতার পথে বিএনপি!

Share
Share

ঢাকা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। শেখ হাসিনা পরবর্তী জমানায় বাংলাদেশের মসনদে ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে ঘোষিত ২৯৭টি আসনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন জোট।

[TECHTARANGA-POST:6495]

একনজরে নির্বাচনী ফলাফল (২০২৬):

নির্বাচন কমিশনের চূড়ান্ত তথ্য অনুযায়ী, সংসদের চিত্র এখন নিম্নরূপ

বিএনপি ও মিত্র জোট: ২১২টি আসন (এককভাবে বিএনপি ২০৯টি)

জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য: ৭৭টি আসন (এককভাবে জামায়াত ৬৮টি)

স্বতন্ত্র ও অন্যান্য: ৭টি আসন (গণসংহতি আন্দোলন ১, গণঅধিকার পরিষদ ১, বিজেপি ১)

স্থগিত আসন: ৩টি (শেরপুর-৩, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪)

সাধারণ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

ভোট কাস্টিং: ৬০.২৬%

‘হ্যাঁ’ জয়ী: ৪ কোটি ৮০ লাখেরও বেশি মানুষ পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ভোটগ্রহণ চলে। কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বাচন ছিল মোটের ওপর শান্তিপূর্ণ। খুলনায় ভোটকেন্দ্রে ধস্তাধস্তির সময় বিএনপি নেতা মহিবুজ্জামান কচির মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জে নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে ৪ জনকে জরিমানা এবং একজন প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

[TECHTARANGA-POST:6494]

ইসি সচিব আখতার আহমেদ আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। এই জয়ের মাধ্যমে বাংলাদেশে এক নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হলো। এখন লক্ষ্য—দেশ পুনর্গঠন এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles