০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home বিশ্ব অর্থনীতি ট্রাম্পের এক হুমকিতেই তছনছ দালাল স্ট্রিট! ১৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, তেলের দামে মাথায় হাত বিনিয়োগকারীদের
অর্থনীতিকূটনীতিবিশ্বযুক্তরাষ্ট্র

ট্রাম্পের এক হুমকিতেই তছনছ দালাল স্ট্রিট! ১৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, তেলের দামে মাথায় হাত বিনিয়োগকারীদের

Share
Share

সপ্তাহের শুরুতেই বড়সড় ধসের মুখে ভারতীয় শেয়ার বাজার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের হুমকি এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একলাফে বাড়তেই হাহাকার শুরু হয়েছে দালাল স্ট্রিটে। সোমবার বাজার খুলতেই সেনসেক্স ও নিফটি—উভয় সূচকেই দেখা দিয়েছে বড় পতন।

[TECHTARANGA-POST:7957]

এদিন লেনদেন শুরু হতেই সেনসেক্স ১,৬১৩.০৯ পয়েন্ট পড়ে গিয়ে দাঁড়ায় ৭৫,৯৩৭.১৬-এ। অন্যদিকে, নিফটি ৪৬১ পয়েন্ট নেমে ২৩,৫৮৯.৬০-তে নেমে আসে। বাজারের এই নেতিবাচক প্রবণতা এতটাই স্পষ্ট যে, শুরুর লেনদেনেই ২,৪০৯টি শেয়ারের দাম কমেছে, যার বিপরীতে বেড়েছে মাত্র ২৭৫টি শেয়ার।

[TECHTARANGA-POST:7958]

বাজার বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়াই এই সংকটের মূল কারণ। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩ ডলারে পৌঁছে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কায় লগ্নিকারীরা বড়সড় বিক্রির চাপ তৈরি করেছেন।

শুধুমাত্র ভারত নয়, এশিয়ার অন্যান্য বাজারেও একই অস্থিরতা দেখা দিয়েছে। জাপানের নিক্কেই সূচক ৫৩৯ পয়েন্ট এবং হংকংয়ের হ্যাং সেং সূচক ২৬৬ পয়েন্ট পড়েছে। দক্ষিণ কোরিয়া ও সাংহাইয়ের বাজারও নিম্নমুখী।

[TECHTARANGA-POST:7953]

যদিও বিদেশি ও দেশীয় প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরা কিছু শেয়ার কিনে বাজারে ভরসা জোগানোর চেষ্টা করেছেন, কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির চাপে সেই চেষ্টা আপাতত ম্লান। এখন নজর আন্তর্জাতিক ভূ-রাজনীতির মোড় কোন দিকে ঘোরে, তার ওপর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *