০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home খেলা বিশ্বকাপের লড়াইয়ের পর আবার মুখোমুখি মেসি-ইয়ামাল? ফাইনালিসিমা ঘিরে চরম জল্পনা ফুটবল বিশ্বে!
খেলাবিশ্বকাপ - ২০২৬

বিশ্বকাপের লড়াইয়ের পর আবার মুখোমুখি মেসি-ইয়ামাল? ফাইনালিসিমা ঘিরে চরম জল্পনা ফুটবল বিশ্বে!

Share
বিশ্বকাপের লড়াইয়ের পর আবার মুখোমুখি মেসি-ইয়ামাল? ফাইনালিসিমা ঘিরে চরম জল্পনা ফুটবল বিশ্বে!
ছবি--প্রতীকী
Share

বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হতে না হতেই আবারও মুখোমুখি হতে চলেছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই সেরা শক্তি—স্পেন ও আর্জেন্টিনা। উয়েফা ও কনমেবল যৌথভাবে আয়োজিত ফাইনালিসিমা-তে মুখোমুখি হবে ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা ২০২৪ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

[TECHTARANGA-POST:11144]

বর্তমান সূচি অনুযায়ী, ম্যাচটি ২০২৬ সালের ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে, কারণ একদিকে লামিনে ইয়ামালের স্পেন, অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা—দুই মহাদেশের সেরা দলের লড়াই দেখার অপেক্ষায় ছিল গোটা ফুটবল বিশ্ব। 

তবে পরবর্তীতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে ম্যাচটি স্থগিত/বাতিল করার ঘোষণা দেয় উয়েফা। বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত দুই মহাদেশীয় সংস্থার মধ্যে ঐকমত্য না হওয়ায় নির্ধারিত সময়ে ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। 

তবে এবার হতে পারে স্পেন-আর্জেন্টিনা এ মহারণ। ম্যাচটি হলে বিশ্বকাপের পরে দু মহারথীর খেলা নিয়ে ফুটবল বিশ্বে চলছে জোর আলোচনা।

[TECHTARANGA-POST:11119]

বিশ্বকাপ ফাইনালের পর আবারও স্পেন ও আর্জেন্টিনাকে একই মঞ্চে দেখার আশা এখনও ছাড়েননি ফুটবলপ্রেমীরা। দুই মহাদেশের সেরা দল যখনই মুখোমুখি হবে, সেটি নিঃসন্দেহে হবে বিশ্ব ফুটবলের আরেকটি মহারণ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *