০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home ভারতবর্ষ দিল্লি বাংলাদেশে হিন্দু অত্যাচার নিয়ে ক্ষোভ প্রিয়ঙ্কার, চাইলেন ভারতের হস্তক্ষেপ
দিল্লিবাংলাদেশভারতবর্ষ

বাংলাদেশে হিন্দু অত্যাচার নিয়ে ক্ষোভ প্রিয়ঙ্কার, চাইলেন ভারতের হস্তক্ষেপ

Share
Share

নয়াদিল্লি: বাংলাদেশে বিপদের মধ্য রয়েছেন সংখ্যালঘুরা৷ কেন্দ্র সরকারকে পড়শি দেশে সংখ্যালঘুদের উপর বাড়তে থাকা অত্যাচারের বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করতে অনুরোধ জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি৷ 

দিপু চন্দ্র দাসের নির্মম হত্যার কথা উল্লেখ্য করে প্রিয়ঙ্কার দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষায় ঢাকার সঙ্গে কূটনৈতিক আলোচনা করুক দিল্লি৷

এক্স হ্যান্ডেলে বাংলাদেশে দিপু চন্দ্র দাসের খুনের কথা উল্লেখ্য করে একটি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা৷ কংগ্রেস নেত্রী ওই পোস্টে বাংলাদেশে চলতে থাকা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সহ সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টিকে কেন্দ্র সরকারকে বিশেষ আলোকপাত করতে অনুরোধ জানিয়েছেন৷ 

ওই পোস্টে দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডকে “চরমভাবে উদ্বেগজনক” বলে উল্লেখ্য প্রিয়ঙ্কার৷ ধর্ম, জাত বা পরিচয়ের ভিত্তিতে বৈষম্য ও সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ, লিখেছেন তিনি৷

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *