০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ থানার ঢিল ছোড়া দূরত্বে দুঃসাহসিক চুরি! ১৬ লক্ষ টাকার সোনা নিয়ে চম্পট দুষ্কৃতী
পশ্চিমবঙ্গ

থানার ঢিল ছোড়া দূরত্বে দুঃসাহসিক চুরি! ১৬ লক্ষ টাকার সোনা নিয়ে চম্পট দুষ্কৃতী

Share
Share

হাওড়া: খোদ থানার নাকের ডগায় সুরক্ষিত এলাকায় সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শিবপুরে। ক্রেতা সেজে দোকানে ঢুকে প্রায় ১৬ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। রবিবার রাতে শিবপুর থানার কাছে জিটি রোডের ওপর এই ঘটনাটি ঘটেছে। জনবহুল এলাকায় এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

দোকানের মালিক বিনোদ কুমার ভার্মা জানান, রবিবার রাত ৮টা নাগাদ এক ব্যক্তি মাথায় টুপি পরে ক্রেতা সেজে তাঁর দোকানে ঢোকে। সে একের পর এক সোনার মঙ্গলসূত্র এবং লকেট দেখতে চায়। বিনোদবাবু তাকে গয়না দেখাচ্ছিলেন। অভিযোগ, গয়না দেখার অছিলায় হঠাৎই সোনার গয়না ঠাসা বাক্সটি মালিকের হাত থেকে ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় হতভম্ব মালিক তাকে ধরার জন্য পিছু ধাওয়া করেন। কিন্তু জিটি রোডের ভিড়ের সুযোগ নিয়ে চোখের নিমেষে ভিড়ের মধ্যে মিশে যায় দুষ্কৃতী।

সোমবার সকালে দোকান মালিক বিনোদ কুমার ভার্মা শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, খোয়া যাওয়া গয়নার ওজন প্রায় ১৫০ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য ১৬ লক্ষ টাকারও বেশি।

গোটা চুরির ঘটনাটি দোকানের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। দেখা গেছে, দুষ্কৃতী অত্যন্ত ঠান্ডা মাথায় দোকানে ঢুকে অপারেশন চালিয়ে পালিয়ে যায়। শিবপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজটি সংগ্রহ করেছে। সেই ফুটেজ পরীক্ষা করে এবং এলাকার অন্যান্য সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে দুষ্কৃতীকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *