কলকাতা মেট্রোর যাত্রীদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো। ২০১১ সালে টোকেন ব্যবস্থা চালু হওয়ার পর থেকে ‘রিটার্ন টিকিট’ বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ দেড় দশক পর শনিবার থেকে কিউআর (QR) কোড ভিত্তিক টিকিটে এই ফিরতি যাত্রার সুবিধা ফিরছে। মহানগরীর মোট পাঁচটি মেট্রো রুটেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে।
২০২৫ সালের শুরু থেকে কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালু হলেও তাতে রিটার্নের সুবিধা ছিল না। ফলে যাত্রীদের দুবার লাইনে দাঁড়াতে হতো। নতুন এই ব্যবস্থার ফলে যাত্রীদের বেশ কিছু সুবিধা হবে, প্রথমত, স্টেশনে কর্মী কম থাকায় টিকিট কাউন্টারে লম্বা লাইন পড়ে। এখন একবার টিকিট কাটলেই যাতায়াত করা যাবে, ফলে দ্বিতীয়বার লাইনে দাঁড়াতে হবে না। এছাড়া,বর্তমানে মেট্রোর ভাড়া ২৫, ৩৫ বা ৪৫ টাকার মতো অংকের হওয়ায় খুচরো নিয়ে সমস্যা হয়। রিটার্ন টিকিট কাটলে টাকার অংক রাউন্ড ফিগার হওয়ার সম্ভাবনা বাড়বে, ফলে খুচরো দেওয়ার ঝামেলা কমবে। যাতায়াতের টিকিট একলপ্তে হাতে থাকায় যাত্রীদের সময় বাঁচবে।
[TECHTARANGA-POST:6127]
মেট্রো কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে কাজের দিনগুলোতে প্রায় ৩০ শতাংশ যাত্রী কিউআর কোড ভিত্তিক টিকিট ব্যবহার করেন। ‘রিটার্ন’ সুবিধা চালু হওয়ায় এই টিকিটের জনপ্রিয়তা এবং ব্যবহারকারী যাত্রীর সংখ্যা আরও বহুগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে।
হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা
Leave a comment