০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ বিয়ের পিঁড়িতে বসার আগে সরকারি লাইনে বর! ‘নোটিস’ বিভ্রাটে হুলুস্থূল ডায়মন্ড হারবারে
পশ্চিমবঙ্গ

বিয়ের পিঁড়িতে বসার আগে সরকারি লাইনে বর! ‘নোটিস’ বিভ্রাটে হুলুস্থূল ডায়মন্ড হারবারে

Share
Share

ডায়মন্ড হারবার: বিয়ের সাজে বরের কপালে চিন্তার ভাঁজ! চারদিকে সানাইয়ের সুর বাজার কথা থাকলেও, বরকে দেখা গেল বারাতিদের নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন খানের আজই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু আনন্দ বদলে যায় উদ্বেগে, যখন তাঁর হাতে পৌঁছায় এসআইআর (Special Investigation Register) শুনানির সরকারি নোটিস। শুধু বর আনোয়ার নন, তাঁর সঙ্গে বরযাত্রী হিসেবে যাওয়ার কথা ছিল এমন ৩৮ জন আত্মীয়ের নামেও একই দিনে নোটিস পাঠানো হয়েছে।

প্রশাসনের কড়া নির্দেশে বিয়ে বাড়ি ছেড়ে বরের পোশাকেই আনোয়ারকে ছুটতে হয় শুনানি কেন্দ্রে। সঙ্গে ছিলেন আত্মীয় সদ্দাম হোসেন মোল্লা, মোয়াল্লেম লস্কর ও শরিফুল ইসলাম সহ আরও অনেকে। বিয়ের প্রস্তুতি ফেলে সকলকে লাইনে দাঁড়াতে দেখে এলাকায় ভিড় জমে যায়। পরিবারের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই দিনে এ ধরনের নোটিস পাঠিয়ে তাঁদের চরম মানসিক হয়রানি করা হয়েছে।

বিয়ের রীতিনীতি সময়মতো পালন করা যাবে কি না, তা নিয়ে রীতিমতো আশঙ্কায় ছিল পরিবার। প্রশাসনের এমন ‘অসংবেদনশীল’ মনোভাব নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়দের একাংশ। এলাকার উপ-প্রধান রজত ভাণ্ডারীও এই পরিস্থিতির কথা স্বীকার করেছেন।

সাধারণ মানুষের মতে, কোনো বিশেষ ব্যক্তিগত দিনে বা উৎসবের সময় প্রশাসনের একটু মানবিক হওয়া প্রয়োজন ছিল। বিয়ের দিনে বরকে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে ডাকার এই বিরল ঘটনাটি বর্তমানে মহকুমা জুড়েই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *