০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ ভারত-নেপাল সীমান্তে এসএসবির বড় সাফল্য, উদ্ধার ২২ লক্ষাধিক নগদ, আটক চার
পশ্চিমবঙ্গ

ভারত-নেপাল সীমান্তে এসএসবির বড় সাফল্য, উদ্ধার ২২ লক্ষাধিক নগদ, আটক চার

Share
Share

শিলিগুড়ি: ভারত-নেপাল সীমান্ত দিয়ে অর্থপাচারের আগেই বড়সড় সাফল্য পেল সশস্ত্র সীমা বল (এসএসবি)। পানিটঙ্কি চেকপোস্টে এসএসবির তল্লাশিতে উদ্ধার হল নগদ ২২ লক্ষ ৫০ হাজার (ভারতীয়) টাকা। এই ঘটনায় জড়িত সন্দেহে দার্জিলিঙের এক বাসিন্দাসহ মোট চারজনকে আটক করা হয়েছে।

এসএসবি সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে এসএসবির ‘সি’ কোম্পানির বর্ডার ইন্টেলিজেন্স টিম পানিটঙ্কি চেকপোস্টে কড়া নজরদারি চালাচ্ছিল। ভারত থেকে নেপালের দিকে যাওয়ার সময় একটি সন্দেহভাজন চারচাকা গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করেন জওয়ানরা। তল্লাশি চালাতেই গাড়িটি থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়।

গাড়িতে থাকা চার ব্যক্তিকে আটক করে টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। এসএসবি জানিয়েছে, আটকদের মধ্যে তিনজন মেঘালয়ের এবং একজন দার্জিলিঙের বাসিন্দা। এত বড় অঙ্কের টাকা নিয়ে যাওয়ার কারণ বা কোনও বৈধ নথি ধৃতরা দেখাতে পারেনি। প্রাথমিক অনুমান, এই টাকা অবৈধভাবে সীমান্ত পারাপারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

উদ্ধার হওয়া নগদ ও ব্যবহৃত গাড়িটি ইতিমধ্যেই শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে পাচার রোধে এবং নজরদারি বজায় রাখতে এসএসবি আগামী দিনেও এই ধরনর কঠোর তৎপরতা বজায় রাখবে বলে জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *