০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home ভারতবর্ষ পশ্চিমবঙ্গ ব্যারাকপুরে ভোটের অঙ্কে নয়া মোড়! ৪ নম্বর ওয়ার্ড ঘিরে তুঙ্গে রাজ-অর্জুন সংঘাত
পশ্চিমবঙ্গভারতবর্ষ

ব্যারাকপুরে ভোটের অঙ্কে নয়া মোড়! ৪ নম্বর ওয়ার্ড ঘিরে তুঙ্গে রাজ-অর্জুন সংঘাত

Share
Share

কলকাতা: ব্যারাকপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বিজেপির ভোট বৃদ্ধি ঘিরেই এখন সরগরম শিল্পাঞ্চলের রাজনীতি। তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাকযুদ্ধে চড়ছে পারদ।

[TECHTARANGA-POST:6489]

ভোটের এই সমীকরণ নিয়ে আত্মশ্লেষের সুরে বিধায়ক রাজ চক্রবর্তী জানান, “আমি বিষয়টি পর্যবেক্ষণ করছি। কেন মানুষ আমাদের ছেড়ে বিজেপির দিকে ঝুঁকছেন, তা গুরুত্ব দিয়ে বুঝতে হবে। ব্যারাকপুরের সবাই বিজেপিকে পছন্দ করেন না, কিন্তু ৪ নম্বর ওয়ার্ডের বহু মানুষ তাঁদের ভোট দিয়েছেন—এটা ভাবার বিষয়।”

রাজ চক্রবর্তীর এই পর্যবেক্ষণকে বিন্দুমাত্র আমল না দিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শানিয়েছেন অর্জুন সিং। তাঁর দাবি, “মানুষ এখন আর তৃণমূলের সঙ্গে নেই। রাজ চক্রবর্তী তো হঠাৎ করে নেতা হয়ে গেছেন, উনি নেহাতই চুনোপুটি!”

[TECHTARANGA-POST:6486]

ব্যারাকপুরের রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন— ৪ নম্বর ওয়ার্ডের এই ফলাফল কি তৃণমূলের প্রতি মানুষের আস্থাহীনতার বড় কোনো ইঙ্গিত? নাকি এটি কেবলই সাময়িক ঝোড়ো হাওয়া? রাজ-অর্জুনের এই ‘বাইট-যুদ্ধ’ কিন্তু আগামী দিনের বড় লড়াইয়েরই সংকেত দিচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *