০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ ফরাক্কায় এসটিএফের বড় সাফল্য! আগ্নেয়াস্ত্র পাচারের আগেই পুলিশের জালে মালদার অস্ত্র কারবারি
পশ্চিমবঙ্গ

ফরাক্কায় এসটিএফের বড় সাফল্য! আগ্নেয়াস্ত্র পাচারের আগেই পুলিশের জালে মালদার অস্ত্র কারবারি

Share
Share

মুর্শিদাবাদের ফরাক্কায় অবৈধ অস্ত্র কারবারের ছক বানচাল করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গোপন সূত্রে খবর পেয়ে চালানো অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র-সহ এক পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন আধিকারিকরা।

ধৃত ব্যক্তির নাম আসরাফুল শেখ (৪৫)। তিনি মালদা জেলার বৈষ্ণবনগর থানার চকবাহাদুরপুর এলাকার বাসিন্দা।

ফরাক্কার ১২ নম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আসরাফুল। এসটিএফের বিশেষ দল ওত পেতে বসে তাকে আটক করে।

আসরাফুলকে তল্লাশি করতেই তাঁর কাছ থেকে ৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

পুলিশের ধারণা, এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র অন্য কোনো দুষ্কৃতী গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে বা ‘হাতবদল’ করার জন্যই আসরাফুল মালদা থেকে ফরাক্কায় এসেছিলেন। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এই অস্ত্রগুলো কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নির্বাচনের আগে রাজ্যে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রুখতে এসটিএফের এই অভিযানকে বড় সাফল্য হিসেবে দেখছে প্রশাসন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *