০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ অঙ্ক পরীক্ষায় আউট অফ সিলেবাস প্রশ্ন! বড় সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
পশ্চিমবঙ্গ

অঙ্ক পরীক্ষায় আউট অফ সিলেবাস প্রশ্ন! বড় সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

Share
Share

উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা মানেই ছাত্রছাত্রীদের মধ্যে এক আলাদা উদ্বেগ। কিন্তু বৃহস্পতিবারের চতুর্থ সেমিস্টারের অঙ্ক পরীক্ষা শেষে সেই উদ্বেগ বদলে গেল তীব্র বিতর্কে। অভিযোগ উঠেছে, প্রশ্নপত্রের অন্তত তিনটি প্রশ্ন ছিল সিলেবাসের সম্পূর্ণ বাইরে! এই ঘটনায় স্বাভাবিকভাবেই পরীক্ষাকেন্দ্রে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

শিক্ষক ও ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী, প্রশ্নপত্রের ৫(a), ১১(b) এবং আরও একটি প্রশ্ন সিলেবাস বহির্ভূত ছিল। এর পাশাপাশি আরও অভিযোগ উঠেছে যে, বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যেটুকু জায়গা নির্দিষ্ট করা ছিল, তা ছিল প্রয়োজনের তুলনায় খুবই কম। নির্দিষ্ট গণ্ডির মধ্যে বড় অঙ্কের সমাধান করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল পরীক্ষার্থীদের জন্য।

সিলেবাসের বাইরের প্রশ্ন নিয়ে বিতর্ক শুরু হতেই দ্রুত পদক্ষেপ নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। যে তিনটি প্রশ্ন সিলেবাসের বাইরে ছিল, সেই প্রশ্নগুলো যদি কোনো পরীক্ষার্থী সমাধান করার চেষ্টা (Attempt) করে থাকে, তবেই সে ক্ষেত্রে তাকে ওই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে। অর্থাৎ, ওই তিনটি প্রশ্নের জন্য বরাদ্দ মোট ১০ নম্বর সহজেই পকেটে পুরতে পারবে পরীক্ষার্থীরা।

সংসদের এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার ছাত্রছাত্রী দুশ্চিন্তামুক্ত হলেন। অঙ্ক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিলেবাস বিভ্রাট হলেও, নম্বর বণ্টন নিয়ে সংসদের এই নমনীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক মহল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *