০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘সহবাস’, গ্রেফতার CRPF জওয়ান
পশ্চিমবঙ্গ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘সহবাস’, গ্রেফতার CRPF জওয়ান

Share
Share

হাওড়া: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং পরবর্তীতে প্রতারণার অভিযোগে এক সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করল হাওড়ার জগাছা থানার পুলিশ। ধৃত জওয়ানের নাম শুভজিৎ বর্মন। শনিবার তাঁকে হাওড়া আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জগাছা এলাকার এক মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় শুভজিতের। আলাপ গড়ায় প্রেমে। অভিযোগ, সম্পর্কের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে শুভজিৎ ওই মহিলাকে বিভিন্ন সময়ে একাধিক হোটেলে নিয়ে যান এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

নির্যাতিতার দাবি, দীর্ঘ সময় সম্পর্কের পর সম্প্রতি শুভজিৎ তাঁকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তাঁকে বিয়ে করতে পারবেন না। এরপরই ওই তরুণী জগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণী আরও জানান, বিয়ে করতে অস্বীকার করার পরও শুভজিৎ তাঁকে সম্পর্ক বজায় রাখার জন্য ক্রমাগত জোরাজুরি করতে থাকেন। অভিযোগ পাওয়ার পরই জগাছা থানার পুলিশ তদন্তে নামে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্ত জওয়ান শুভজিৎ বর্মনকে গ্রেফতার করে। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *