০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home ভারতবর্ষ কলকাতা ফেব্রুয়ারিতেই বৃষ্টির ভ্রুকুটি! নিম্নচাপ ও ঝঞ্ঝার জোড়া ফলায় ভিজবে কলকাতা ও জেলা
কলকাতাপশ্চিমবঙ্গভারতবর্ষ

ফেব্রুয়ারিতেই বৃষ্টির ভ্রুকুটি! নিম্নচাপ ও ঝঞ্ঝার জোড়া ফলায় ভিজবে কলকাতা ও জেলা

Share
Share

কলকাতা: বিদায়বেলায় শীতের আমেজ উধাও। এবার দাপট দেখাতে শুরু করেছে নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝা। জোড়া ফলার প্রভাবে আজ থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। আবহাওয়া দফতর জানিয়েছে, কাল-পরশু অর্থাৎ সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

[TECHTARANGA-POST:6700]

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবেই ওড়িশা ও বাংলার উপকূলীয় জেলাগুলোতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে।

সোমবার বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে মঙ্গলবার বৃষ্টির দাপট বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পর পর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতে সোম ও মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

[TECHTARANGA-POST:6691]

বৃষ্টির মেঘ ঘনিয়ে আসতেই রাজ্যে উধাও শীতের আমেজ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ২০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আগামী দু-দিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রির মধ্যে থাকলেও, উপকূলীয় জেলাগুলিতে তা ১৯ থেকে ২১ ডিগ্রির আশেপাশে থাকবে।

এক নজরে আজকের পরিসংখ্যান

[TECHTARANGA-POST:6699]

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা: ২০.৪ ডিগ্রি সেলসিয়াস।

সর্বোচ্চ তাপমাত্রা (গতকাল): ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসে আর্দ্রতা: ৩৮% থেকে ৮৩%।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা: ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস (কুরনুল, অন্ধ্রপ্রদেশ)।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা: ৮.৫ ডিগ্রি সেলসিয়াস (হরিয়ানা)।

বাংলার পাশাপাশি দক্ষিণ ভারতেও প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস। রবিবার তামিলনাড়ু, কেরালা ও পন্ডিচেরিতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও কাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *