০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ ভোটারতালিকায় মৃতকে জীবিত, জীবিতকে মৃত! প্রতিবাদে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ BLO-দের
পশ্চিমবঙ্গ

ভোটারতালিকায় মৃতকে জীবিত, জীবিতকে মৃত! প্রতিবাদে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ BLO-দের

Share
Share

কলকাতা: ভোটারতালিকা নিয়ে চরম বিভ্রাটের অভিযোগ তুলে কলকাতায় অভিনব প্রতিবাদে শামিল হলেন বিএলও-রা। সোমবার রাজ্য নির্বাচন কমিশনের সদর দফতরের সামনে মৃত সহকর্মীদের ছবি হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। শুধু তাই নয়, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করে প্রতীকী ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ পালন করেন আন্দোলনকারীরা।

বিক্ষোভরত বিএলও কর্মীদের দাবি, নির্বাচন কমিশনের নথিতে নজিরবিহীন ভুলভ্রান্তি ধরা পড়ছে। তাঁদের অভিযোগ, ভোটারতালিকায় অনেক মৃত ব্যক্তিকে ‘জীবিত’ বলে দেখানো হয়েছে। অন্যদিকে, অনেক প্রকৃত ও জীবিত ভোটারের নাম ‘মৃত’ হিসাবে চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকী, বহিরাগত ভোটারদের সঠিক পরিচয় চিহ্নিত করতেও কমিশন ব্যর্থ হয়েছে বলে তাঁদের দাবি।

প্রতিবাদ চলাকালীন বিএলও-রা কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একটি প্রতীকী কুশপুত্তলিকা তৈরি করেন এবং হিন্দু শাস্ত্র মেনে তার ‘মুখাগ্নি’ করেন। এক বিএলও ক্ষোভ উগরে দিয়ে বলেন, “কমিশন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিচ্ছে। তাই আমরাও প্রতীকীভাবে জীবিত কমিশনারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে প্রতিবাদ জানাচ্ছি। আমরা এর সঠিক জবাব চাই।”

আন্দোলনকারীরা কেবল কুশপুত্তলিকা দাহ করেই ক্ষান্ত হননি, কাজের চাপে বা বিভিন্ন কারণে মৃত বিএলও কর্মীদের ছবি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। তাঁদের অভিযোগ, একদিকে পরিকাঠামোগত ত্রুটি আর অন্যদিকে ভুল তালিকার দায়ভার চাপানো হচ্ছে বিএলও-দের ওপর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই অভিনব প্রতিবাদ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *