০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home কলকাতা বাগান সমর্থকদের জন্য দারুণ খবর! ওড়িশা ম্যাচে মিলবে বিনামূল্যে টিকিট, বিরাট ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার
কলকাতাকলকাতাখেলাপশ্চিমবঙ্গ

বাগান সমর্থকদের জন্য দারুণ খবর! ওড়িশা ম্যাচে মিলবে বিনামূল্যে টিকিট, বিরাট ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার

Share
Share

কলকাতা: ফুটবল পাগল শহর কলকাতার জন্য এক অভাবনীয় উপহার ঘোষণা করল মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ। শাস্তির খাঁড়া এবং ফেডারেশনের সঙ্গে টানাপড়েনের মাঝেই সবুজ-সুনামি আছড়ে পড়তে চলেছে যুবভারতীতে। ওডিশা এফসি-র বিরুদ্ধে মোহনবাগানের আসন্ন হোম ম্যাচে গ্যালারি ভরিয়ে তুলতে সমর্থকদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করল ক্লাব ম্যানেজমেন্ট।

[TECHTARANGA-POST:6972]

আগামী ৬ মার্চ, শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ওডিশা এফসি। ৪ মার্চ, বুধবার মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেন, এই ম্যাচের জন্য সমর্থকদের কোনও টিকিট কাটতে হবে না। তিনি জানিয়েছেন, ক্লাবের প্রতি সমর্থকদের ভালোবাসা এবং আনুগত্যকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। প্রত্যেক সমর্থক বিনামূল্যে দুটি করে সাধারণ টিকিট (General Tickets) সংগ্রহ করতে পারবেন।

[TECHTARANGA-POST:6958]

সঞ্জীব গোয়েঙ্কার মতে, এখন দোল উৎসবের আবহে মাতোয়ারা গোটা দেশ এবং সামনেই রয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এই জোড়া উপলক্ষকে সামনে রেখেই বাগান ভক্তদের এই উপহার দেওয়া হচ্ছে। তবে ফুটবল মহলের একাংশ মনে করছে, কেরালা ব্লাস্টার্স ম্যাচে অপ্রীতিকর ঘটনার জেরে ফেডারেশনের দেওয়া শাস্তির বিরুদ্ধে এটি একটি বড় ‘মাস্টার স্ট্রোক’। ফেডারেশন প্রথমে দর্শকহীন স্টেডিয়ামে খেলার কথা বললেও পরে আংশিক দর্শক প্রবেশের অনুমতি দেয়। সমর্থকদের প্রবেশ নিশ্চিত করতেই ক্লাব এই কৌশলী পদক্ষেপ করল বলে মনে করা হচ্ছে।

ফেডারেশনের একতরফা শাস্তির পর মোহনবাগান সমর্থকদের মধ্যে ক্ষোভ ছিল তুঙ্গে। এই পরিস্থিতিতে ফ্রিতে টিকিটের ঘোষণাকে বাগান সমর্থকরা ক্লাবের জয় হিসাবেই দেখছেন। তাঁদের মতে, যেখানে আইএসএল-এর দর্শকসংখ্যা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে প্রিয় দলকে সমর্থন জানাতে বিনামূল্যে গ্যালারি ভরিয়ে দেওয়াই হবে ফেডারেশনের সিদ্ধান্তের মোক্ষম জবাব।

সব মিলিয়ে ৬ তারিখের ম্যাচকে ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তিলোত্তমায়। যুবভারতীর গ্যালারি কি তবে ফের একবার সবুজ-মেরুন রঙে রঙিন হতে চলেছে? উত্তর দেবে সময়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *