০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home ভারতবর্ষ কলকাতা রান্নার গ্যাসে এক ধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি! প্রতিবাদে কাল ‘হাতা-খুন্তি’ নিয়ে পথে মমতা
কলকাতাকূটনীতিপশ্চিমবঙ্গভারতবর্ষ

রান্নার গ্যাসে এক ধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি! প্রতিবাদে কাল ‘হাতা-খুন্তি’ নিয়ে পথে মমতা

Share
রান্নার গ্যাসে এক ধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি! প্রতিবাদে কাল 'হাতা-খুন্তি' নিয়ে পথে মমতা
Share

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে সাধারণ মানুষের হেঁসেলে বড়সড় কোপ! রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম একলাফে ৬০ টাকা বাড়িয়ে দিল কেন্দ্র। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার সরাসরি রাজপথে নামার ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[TECHTARANGA-POST:7081]

শুক্রবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। এক নজরে দেখে নিন বর্তমান পরিস্থিতি:

গৃহস্থের গ্যাস (১৪.২ কেজি): ৮৭৯ টাকা থেকে বেড়ে হলো ৯৩৯ টাকা (৬০ টাকা বৃদ্ধি)।

[TECHTARANGA-POST:7078]

বাণিজ্যিক গ্যাস (১৯ কেজি): ১১৪ টাকা ৫০ পয়সা বেড়ে দাম দাঁড়াল ১৯৯০ টাকা। এর ফলে রেস্তরাঁয় খাওয়ার খরচও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বুকিংয়ে কড়াকড়ি: দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে এখন অন্তত ২১ দিনের ব্যবধান থাকতে হবে।

[TECHTARANGA-POST:7074]

ধর্মতলার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদীকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “গ্যাসের দাম আকাশছোঁয়া হয়ে গেলে সাধারণ মানুষ রান্না করবে কী করে? দেশ বেঁচে দিয়ে গলায় মালা পরে ঘুরে বেড়াচ্ছিলেন? আগে থেকে কেন ভাবা হলো না?”

[TECHTARANGA-POST:7073]

গ্যাসের দাম কমানোর দাবিতে আগামীকাল, রবিবার কলকাতায় প্রতিবাদ মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজে সাদা পোশাকে থাকলেও, প্রতিবাদী সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের কালো পোশাক পরে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। গৃহবধূদের প্রতীকী প্রতিবাদ হিসেবে সঙ্গে ‘হাতা-খুন্তি’ নিয়ে মিছিলে যোগ দেওয়ার বিশেষ আহ্বান জানিয়েছেন মমতা।

[TECHTARANGA-POST:7072]

ভোটের মুখে রান্নার গ্যাসের এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ক্ষোভকে আরও উসকে দিয়েছে, আর সেই ক্ষোভকে হাতিয়ার করেই এবার রাজপথে নামছে তৃণমূল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *