০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ মমতার ধরনামঞ্চে বিজেপির লিফলেট বিলি! ষড়যন্ত্রের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী, দ্রুত এফআইআর-এর নির্দেশ
পশ্চিমবঙ্গভারতবর্ষ

মমতার ধরনামঞ্চে বিজেপির লিফলেট বিলি! ষড়যন্ত্রের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী, দ্রুত এফআইআর-এর নির্দেশ

Share
মমতার ধরনামঞ্চে বিজেপির লিফলেট বিলি! ষড়যন্ত্রের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী, দ্রুত এফআইআর-এর নির্দেশ
Share

কলকাতা: ধর্মতলায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের ধরনা যখন চতুর্থ দিনে পা দিয়েছে, ঠিক তখনই এক বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধরনামঞ্চ থেকেই তিনি সরাসরি অভিযোগ করেন যে, বিজেপির তরফে ধরনাস্থলের আশেপাশে উস্কানিমূলক লিফলেট বিলি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে এই কাজ করানো হচ্ছে।

[TECHTARANGA-POST:7139]

এই ঘটনাকে কেন্দ্র করে তপ্ত হয়ে ওঠে ধর্মতলা চত্বর। মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া সুরে নির্দেশ দেন যে, যারাই এই লিফলেট বিলির সঙ্গে যুক্ত, তাদের যেন হাতেনাতে ধরা হয়। এই বিষয়ে পদক্ষেপ নিতে তিনি শশী পাঁজাকে দ্রুত এফআইআর (FIR) করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ধরনামঞ্চের আশেপাশে থাকা দলীয় কর্মীদের এবং পুলিশকে কড়া নজরদারি চালানোর পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[TECHTARANGA-POST:7131]

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই নির্দেশের কিছুক্ষণের মধ্যেই একজনকে লিফলেট বিলি করার সময় হাতেনাতে পাকড়াও করা হয়েছে। তৃণমূল শিবিরের মতে, লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের এই আন্দোলনকে বিভ্রান্ত করতেই বিজেপি এই ধরনের কৌশলের আশ্রয় নিচ্ছে। তবে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, কোনওরকম প্ররোচনা বা ষড়যন্ত্র সহ্য করা হবে না এবং আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *