০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ গঙ্গাসাগরে বিজেপি নেতাকে এলোপাথাড়ি গুলি, ভোটের মুখে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব বিজেপি পরিবার
পশ্চিমবঙ্গপশ্চিমবঙ্গ

গঙ্গাসাগরে বিজেপি নেতাকে এলোপাথাড়ি গুলি, ভোটের মুখে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব বিজেপি পরিবার

Share
গঙ্গাসাগরে বিজেপি নেতাকে এলোপাথাড়ি গুলি, ভোটের মুখে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব বিজেপি পরিবার
বিজেপি নেতাকে এলোপাথাড়ি গুলি
Share

দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর উপকূল থানা এলাকায় এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বুধবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শ্রীধাম বাসস্ট্যান্ড ও গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় সকাল ৮টা নাগাদ এই হামলা চালানো হয়। আক্রান্ত বিজেপি নেতার নাম ত্রিলোকেশ ঢালি। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে তিনি যখন ওই এলাকায় ছিলেন, তখন একটি মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতী এসে আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ত্রিলোকেশবাবু। ঘটনার পরেই চম্পট দেয় হামলাকারীরা।

[TECHTARANGA-POST:7184]

রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আক্রান্ত নেতার ছেলে ত্রিদীপ ঢালি অভিযোগ করেছেন যে, সাগরে আগে কখনও এই ধরণের অপরাধমূলক কাজ দেখা যায়নি। তাঁর দাবি, আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকায় শাসকদলের মদতে গভীর ষড়যন্ত্র করে তাঁর বাবাকে খুনের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকেও এই হামলার দায় শাসকদলের ওপর চাপানো হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে বিরোধী শিবির থেকে। কারা এই হামলার নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *