০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home ভারতবর্ষ অপরাধ প্রতিবেশী বোনকে পালাতে সাহায্যের ‘শাস্তি’ মৃত্যু! ইসলামপুরে মাধ্যমিক পরীক্ষার্থীকে গুলি করে খুন প্রতিবেশী কাকার
অপরাধআইন-কানুনকূটনীতিপশ্চিমবঙ্গভারতবর্ষভারতবর্ষ

প্রতিবেশী বোনকে পালাতে সাহায্যের ‘শাস্তি’ মৃত্যু! ইসলামপুরে মাধ্যমিক পরীক্ষার্থীকে গুলি করে খুন প্রতিবেশী কাকার

Share
Share

প্রতিবেশী বোনকে বাড়ি থেকে পালাতে সাহায্য করার ‘অপরাধে’ ঝরল এক মাধ্যমিক পরীক্ষার্থীর রক্ত। উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার গোবিন্দপুর পঞ্চায়েতের নন্দ লাড়ুখুয়া এলাকায় ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা। 

[TECHTARANGA-POST:7854]

মৃত কিশোরীর নাম সানজুরা বেগম, যার আগামী বছর মাধ্যমিক দেওয়ার কথা ছিল। অভিযোগ, প্রতিবেশী কাকা লাল মিঞার মেয়ে রবিবার সকালে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় তার সমস্ত আক্রোশ গিয়ে পড়ে ১৬ বছরের সানজুরার ওপর। লাল মিঞার সন্দেহ ছিল, তার মেয়েকে পালাতে সাহায্য করেছে এই কিশোরীই। সেই প্রতিহিংসা থেকেই রবিবার রাতে সানজুরাকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় সে।

[TECHTARANGA-POST:7851]

রক্তাক্ত অবস্থায় সানজুরাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এক লহমায় শেষ হয়ে গেল একটি উজ্জ্বল ভবিষ্যৎ। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে অভিযুক্ত লাল মিঞা। ইসলামপুরের পুলিশ সুপার রাকেশকুমার সিং জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিশাল পুলিশবাহিনী। প্রতিবেশী কাকার হাতে এইভাবে এক নাবালিকার খুনের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *