০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home ভারতবর্ষ অপরাধ পহেলগাঁও বর্ষপূর্তির আগে নাশকতার ছক বানচাল করে পুলিশের জালে ৫ লস্কর জঙ্গি
অপরাধআইন-কানুনকূটনীতিভারতবর্ষসোশ্যাল মিডিয়া

পহেলগাঁও বর্ষপূর্তির আগে নাশকতার ছক বানচাল করে পুলিশের জালে ৫ লস্কর জঙ্গি

Share
Share

শ্রীনগর: রক্তক্ষয়ী নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল জম্মু ও কাশ্মীর পুলিশ। পহেলগাঁও বর্ষপূর্তির প্রাক্কালে উপত্যকাকে ফের অশান্ত করার ছক কষেছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে উপত্যকার বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি চালিয়ে দুই পাকিস্তানি নাগরিকসহ মোট ৫ জঙ্গিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

[TECHTARANGA-POST:7891]

ধৃতদের মধ্যে আব্দুল্লা ওরফে আবু হুরেইরা এবং ওসমান ওরফে খুবাইব নামের দুই পাকিস্তানি জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। চাঞ্চল্যকর তথ্য হলো, ধৃত খুবাইব দীর্ঘ ১৬ বছর ধরে ভারতে লুকিয়ে থেকে গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে আসছিল। বারবার সে পুলিশের নাগাল থেকে পালিয়ে গেলেও এবার আর শেষরক্ষা হলো না। বাকি তিন জঙ্গি শ্রীনগরের স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। পহেলগাঁও বর্ষপূর্তির আগে এই গ্রেপ্তারিতে বড়সড় জঙ্গি হামলা থেকে রক্ষা পেল দেশ, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আর কার কার সঙ্গে তাদের যোগাযোগ ছিল, তা জানার চেষ্টা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *