০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home ভারতবর্ষ বিরাটের রেস্তরাঁয় ঝুলল তালা! কোটি টাকার দেনায় ডুবে বন্ধ বেঙ্গালুরুর ‘ওয়ান৮ কমিউন’
ভারতবর্ষ

বিরাটের রেস্তরাঁয় ঝুলল তালা! কোটি টাকার দেনায় ডুবে বন্ধ বেঙ্গালুরুর ‘ওয়ান৮ কমিউন’

Share
বিরাটের রেস্তরাঁয় ঝুলল তালা! কোটি টাকার দেনায় ডুবে বন্ধ বেঙ্গালুরুর 'ওয়ান৮ কমিউন'
AI GENERATED IMAGE
Share

ব্যবসায়িক শখ থেকে শুরু করেছিলেন রেস্তরাঁ ব্যবসা, কিন্তু বেঙ্গালুরুতে সেই শখেই যেন বড়সড় ধাক্কা খেলেন বিরাট কোহলি। ঋণের দায়ে শেষ পর্যন্ত পাততাড়ি গোটাতে বাধ্য হলো দক্ষিণী শহরের জনপ্রিয় রেস্তরাঁ ‘ওয়ান৮ কমিউন’। জানা গিয়েছে, প্রায় ছ’মাসের ভাড়া, রক্ষণাবেক্ষণ খরচ এবং ট্যাক্স মিলিয়ে ২ কোটিরও বেশি টাকা বকেয়া থাকায় আদালতের নির্দেশে রেস্তরাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে।

[TECHTARANGA-POST:8273]

 চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে অবস্থিত এই আউটলেটটির মালিকপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে আর্থিক দায় মেটাতে ব্যর্থ হচ্ছিল রেস্তরাঁ পরিচালনকারী সংস্থা ট্রিও হিলস হসপিটালিটি। শেষ পর্যন্ত উপায় না দেখে আদালতের দ্বারস্থ হতে হয় বাড়ির মালিককে, যার প্রেক্ষিতেই এই কড়া নির্দেশ।

[TECHTARANGA-POST:8279]

তবে কেবল আর্থিক সংকটই নয়, বিতর্কের পাল্লাও ছিল ভারী। অভিযোগ উঠেছে যে, অগ্নিনির্বাপণ দফতরের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই চলছিল এই ব্যবসা। পাশাপাশি নির্ধারিত সময়ের বেশি রাত পর্যন্ত খোলা রাখা এবং ধূমপানের নির্দিষ্ট জায়গা না থাকা নিয়ে গত বছর থেকেই একাধিকবার পুলিশ ও পুরসভার নোটিস পেয়েছিল এই রেস্তরাঁটি। সূত্রের খবর, বারবার নিয়মভঙ্গ ও বিতর্কের জেরে বেশ কিছুদিন আগেই এই আউটলেট থেকে নিজের নাম ও ব্র্যান্ডের পরিচয় সরিয়ে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের আইকন বিরাট কোহলি।

[TECHTARANGA-POST:8275]

 কোহলির ব্র্যান্ড সরে যাওয়া এবং পর পর মামলার জেরে ক্রমশ গ্রাহক কমতে শুরু করেছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, সমস্ত বকেয়া টাকা পরিশোধ না করা পর্যন্ত আপাতত তালাবন্ধই থাকছে বিরাটের এই স্বপ্নের রেস্তরাঁ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *