০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ অপরাধ তৃণমূল সদস্যের বাড়িতে হামলার অভিযোগ আইএসএফ-এর বিরুদ্ধে, ঘটনাস্থলে শওকত-বাহারুল
অপরাধআইন-কানুনকলকাতাপশ্চিমবঙ্গপশ্চিমবঙ্গ

তৃণমূল সদস্যের বাড়িতে হামলার অভিযোগ আইএসএফ-এর বিরুদ্ধে, ঘটনাস্থলে শওকত-বাহারুল

Share
তৃণমূল সদস্যের বাড়িতে হামলার অভিযোগ আইএসএফ-এর বিরুদ্ধে, ঘটনাস্থলে শওকত-বাহারুল
ছবি: সংগৃহীত
Share

প্রথম দফার ভোটের ঠিক আগে রণক্ষেত্রের চেহারা নিল ক্যানিং পূর্বের চাঁদপুর এলাকা। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগের তির আইএসএফ নেতা আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। 

[TECHTARANGA-POST:8290]

তৃণমূলের দাবি, আইএসএফ-এর একটি র‍্যালি যাওয়ার সময় আচমকাই তৃণমূল পঞ্চায়েত সদস্য ফিরোজা বিবির বাড়িতে অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে বাইক এবং সিসিটিভি ক্যামেরাও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই নজিরবিহীন হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা এবং তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম। তাঁরা এই ঘটনার জন্য সরাসরি আইএসএফ-কে দায়ী করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন।

[TECHTARANGA-POST:8278]

পাল্টা সুর চড়িয়েছে আইএসএফ শিবিরও। তাদের দাবি, র‍্যালি করে ফেরার সময় তৃণমূল সমর্থকরাই প্রথমে তাঁদের গাড়ি লক্ষ্য করে গালিগালাজ ও উস্কানি দেয়, যা থেকেই বচসা ও হাতাহাতির সূত্রপাত। মুহূর্তের মধ্যে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা, যত্রতত্র পড়ে থাকতে দেখা যায় ভাঙাচোরা বাইক। পরিস্থিতি সামাল দিতে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ কর্মী। ভোটের প্রাক্কালে ক্যানিংয়ের এই রাজনৈতিক সংঘাত সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *