০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ অপরাধ শওকত মোল্লার কনভয়ে ‘হামলা’, আইএসএফ-এর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ
অপরাধআইন-কানুনপশ্চিমবঙ্গভারতবর্ষ

শওকত মোল্লার কনভয়ে ‘হামলা’, আইএসএফ-এর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ

Share
শওকত মোল্লার কনভয়ে ‘হামলা’, আইএসএফ-এর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ
FILE IMAGE
Share

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ঠিক ৪৮ ঘণ্টা আগে ফের রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। রবিবার রাতে চালতাবেড়িয়া এলাকায় নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার কনভয়ে হামলার অভিযোগ উঠল। এই ঘটনায় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

[TECHTARANGA-POST:8435]

 শওকত মোল্লার দাবি, এই হামলা পুরোপুরি পরিকল্পিত এবং এর নেপথ্যে রয়েছে আইএসএফ (ISF)। তাঁর অভিযোগ, পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনের আগে এলাকায় অশান্তি ছড়াতেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার প্রতিবাদে রাতেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা, যার জেরে চালতাবেড়িয়া এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

[TECHTARANGA-POST:8436]

অন্যদিকে, আইএসএফ-এর পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের পাল্টা দাবি, মানুষের সহানুভূতি পেতেই ভোটের আগে এই ধরনের নাটকের আশ্রয় নিচ্ছে তৃণমূল। ভাঙড় এলাকায় অতীতেও একাধিকবার রাজনৈতিক সংঘর্ষের রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে, তাই ভোটের ঠিক আগে এমন ঘটনায় নতুন করে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়েই এলাকায় পৌঁছায় বিশাল পুলিশবাহিনী।

[TECHTARANGA-POST:8364]

 বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বজায় রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে। নির্বাচনের মুখে ভাঙড়ের এই অস্থিরতা ভোটবাক্সে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *