০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ দক্ষিণ ২৪ পরগনা ঘটকপুকুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ, খোঁজে পুলিশ
দক্ষিণ ২৪ পরগনাপশ্চিমবঙ্গ

ঘটকপুকুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ, খোঁজে পুলিশ

Share
Share

২৬ বছরের এক গৃহবধূর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুকুর এলাকায়। জানা গিয়েছে, নিখোঁজ মহিলার নাম মীনাক্ষী সওদাগর। রবিবার শ্বশুরবাড়ি ফেরার পথে আচমকাই তাঁর হদিশ মিলছে না। ইতিমধ্যেই ভাঙড় থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[TECHTARANGA-POST:11298]

পরিবার সূত্রে খবর, হাড়োয়া থানার কচুরহুলার বাসিন্দা মীনাক্ষী সওদাগর প্রতি সপ্তাহেই ছেলেকে নিয়ে বামনঘাটায় বাপের বাড়িতে আসতেন। এ সপ্তাহে রথের মেলা উপলক্ষে দু’দিন আগেই এসেছিলেন। রবিবার স্বামী সৌরভ সওদাগর ও ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি ফেরার সময় ঘটকপুকুর বাজারের কাছে মাদুহাটা এলাকায় তাঁকে কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে বাজারে যান স্বামী। ফিরে এসে আর মীনাক্ষীকে খুঁজে পাননি। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান মেলেনি বলেই খবর। এরপরই ভাঙড় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, এলাকার একাধিক সিসিটিভি ফুটেজে মীনাক্ষীকে রাস্তা পার হয়ে এগিয়ে যেতে দেখা গিয়েছে। এমনকি তাঁকে ২১৩ নম্বর বাসে উঠতেও দেখা যায়, যে বাস ঘটকপুকুর থেকে ধর্মতলার উদ্দেশ্যে যায়।

[TECHTARANGA-POST:11297]

পরিবারের দাবি, কলকাতায় তাঁদের কোনও আত্মীয় বা পরিচিত নেই। ফলে তিনি কোথায় যেতে পারেন, তা নিয়ে সকলেই বেশ দুশ্চিন্তায় রয়েছেন। জানা গিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন মীনাক্ষী। প্রায় সাত-আট বছর আগে জলে ডুবে মৃত্যু হয়েছিল মীনাক্ষীর ছোট মেয়ের। সেই ঘটনার পর থেকেই তাঁর এই অবস্থা। পরিবারের সদস্যদের কথায়, তিনি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেননি। পুলিশ তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *