০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ কলকাতা ছবি তুলে পোস্ট করলেই হবে না! সবুজায়নে কড়া হুঁশিয়ারির মাঝেই পুজোর আগে একধাক্কায় বেতনবৃদ্ধি বনকর্মীদের!
কলকাতাপশ্চিমবঙ্গ

ছবি তুলে পোস্ট করলেই হবে না! সবুজায়নে কড়া হুঁশিয়ারির মাঝেই পুজোর আগে একধাক্কায় বেতনবৃদ্ধি বনকর্মীদের!

Share
Share

কলকাতা: পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিশ্ব উষ্ণায়নের বিপদ রুখতে সবুজায়নের গুরুত্ব তুলে ধরে নাগরিকদের উদ্দেশ্যে এক কড়া অথচ সচেতনতামূলক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতার মোহরকুঞ্জে কেন্দ্রীয় প্রকল্প ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে যোগ দিয়ে স্বহস্তে বৃক্ষরোপণ করেন তিনি। সেখান থেকেই তিনি স্পষ্ট জানান, শুধুমাত্র গাছ লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। রোপণের পর অন্তত দুই বছর সেই গাছটির সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। কলকাতাকে সুন্দর ও দূষণমুক্ত রাখতে এর ফুসফুসকে বাঁচিয়ে রাখার ওপর জোর দিয়ে তিনি জানান, শহরের সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচাতে রাজ্যে ৩ কোটি চারাগাছ রোপণের এক বিশাল উদ্যোগ হাতে নিয়েছে বনদপ্তর।

এই মঞ্চ থেকেই রাজ্যের বনদপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বড়সড় পুজো উপহারের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ঝুঁকি নিয়ে নিরলস কাজ করার স্বীকৃতি হিসেবে আগামী অক্টোবর অর্থাৎ পুজোর মাস থেকেই ফরেস্ট রেঞ্জার এবং ফরেস্ট গার্ডদের বেতন একধাক্কায় ৫,০০০ টাকা বৃদ্ধি করার আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। এর পাশাপাশি বন সহায়ক পদে কর্মরতদের বেতন বর্তমান ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করার কথা জানান মুখ্যমন্ত্রী। পুজোর মুখে রাজ্য সরকারের এই ঘোষণায় বনদপ্তরের কর্মী মহলে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে।

[TECHTARANGA-POST:11750]

হিডেন স্টোরিজ নিউজ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *