০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ অপরাধ রক্ষকই কি ভক্ষক? তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার রাজ্য পুলিশের এএসআই
অপরাধকলকাতাপশ্চিমবঙ্গ

রক্ষকই কি ভক্ষক? তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার রাজ্য পুলিশের এএসআই

Share
Share

কলকাতাঃ সল্টলেকের একটি গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ ও বেশ কয়েক দিন জোর করে আটকে রাখার অভিযোগ উঠল রাজ্য পুলিশের এক সহকারী সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেফতার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। 

[TECHTARANGA-POST:11758]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আজমল হক। তিনি বীরভূমের নলহাটি থানায় সহকারী সাব-ইন্সপেক্টর পদে কর্মরত। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয় বলে খবর। গত জুন মাসে সল্টলেকের একটি গেস্ট হাউসে তাঁদের দেখা হয়। অভিযোগ, সেখানেই তরুণীকে ধর্ষণ করেন আজমল। তাঁকে বেশ কয়েক দিন গেস্ট হাউসের ভিতরে জোর করে আটকে রেখে যৌন নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ। অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে আসার পর বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। 

[TECHTARANGA-POST:11757]

অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে সোমবার অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার বিস্তারিত তদন্ত করতে চায় বিধাননগর পূর্ব থানার পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *