০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ কলকাতা আলিপুরে সিবিআই স্পেশাল কোর্টে চূড়ান্ত চার্জশিট, অভিযুক্ত IAS জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়!
কলকাতাপশ্চিমবঙ্গপশ্চিমবঙ্গ

আলিপুরে সিবিআই স্পেশাল কোর্টে চূড়ান্ত চার্জশিট, অভিযুক্ত IAS জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়!

Share
Share

কলকাতার আলিপুর কোর্টে সিবিআই স্পেশাল কোর্টে জমা পড়ল নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট। ওই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়-এর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তিনি হুগলি রিভার ব্রিজ কমিশনের সেক্রেটারি পদে কর্মরত।

চার্জশিটে Central Bureau of Investigation দাবি করেছে, যে সময় এই নিয়োগ দুর্নীতি সংঘটিত হয়, সেই সময়ে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় DLB (ডিপার্টমেন্ট অফ লোকাল বডিজ)-এর ডিরেক্টর পদে ছিলেন। তদন্তকারী সংস্থার অভিযোগ, তাঁর দায়িত্বকালেই বেআইনিভাবে বিপুল সংখ্যক নিয়োগ করা হয়েছে।

চার্জশিটে আরও অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেড-এর। সিবিআইয়ের দাবি অনুযায়ী, এই সংস্থার মাধ্যমে ৬০০-র বেশি বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

এই চূড়ান্ত চার্জশিট জমা পড়ার পর রাজ্য প্রশাসন ও রাজনৈতিক মহলে নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী দিনে আদালতে এই মামলার শুনানিতে কী অবস্থান নেন অভিযুক্তরা, সেদিকেই নজর থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *