০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ বঙ্গে কি এবার মাত্র ২ দফায় ভোট? কমিশনের অন্দরে জল্পনা তুঙ্গে
পশ্চিমবঙ্গ

বঙ্গে কি এবার মাত্র ২ দফায় ভোট? কমিশনের অন্দরে জল্পনা তুঙ্গে

Share
বঙ্গে কি এবার মাত্র ২ দফায় ভোট? কমিশনের অন্দরে জল্পনা তুঙ্গে
Share

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে বড়সড় ইঙ্গিত মিলছে নির্বাচন কমিশনের তরফে। গত বিধানসভা নির্বাচনে যেখানে আট দফায় ভোট গ্রহণ করা হয়েছিল, এবার তা কমিয়ে মাত্র দু’দফায় নির্বাচন করানোর পরিকল্পনা চলছে বলে শোনা যাচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক এই সম্ভাবনার কথা জানিয়েছেন।

ওই আধিকারিকের মতে, পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যাচ্ছে ২৯৪টি আসনে দুই দফায় ভোট করানো সম্ভব। তাঁর যুক্তি, দুই দফায় ভোট হলে এক এলাকার দুষ্কৃতীরা অন্য এলাকায় গিয়ে অশান্তি ছড়ানোর সুযোগ কম পাবে। তাছাড়া, ২০২৪ সালে মহারাষ্ট্রে ২৮৮টি আসনে যদি এক দফায় ভোট হতে পারে, তবে পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে ভোট পরিচালনা করা অসম্ভব নয়।

[TECHTARANGA-POST:7230]

উপরন্তু, কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে তৃণমূল কংগ্রেস বাদে প্রায় সব রাজনৈতিক দলই কম দফায় (১ বা ২ দফায়) ভোট করানোর পক্ষে সওয়াল করেছে। এমনকী, নিরাপত্তাবাহিনীর আধিকারিকেরাও একই পরামর্শ দিয়েছেন বলে খবর।

জানা গিয়েছে, আগামী মাসেই হয়তো ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতে পারে। তবে, চূড়ান্ত সিলমোহর পড়ার আগে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে আরও এক দফা উচ্চপর্যায়ের বৈঠক হবে। সেখানেই স্থির হবে পশ্চিমবঙ্গের ভোট-ভাগ্য ঠিক কত দফায় নির্ধারিত হতে চলেছে।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় নজিরবিহীনভাবে আট দফায় ভোট হয়েছিল (২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল)। ফলপ্রকাশের পর দেখা যায়, ২১৩টি আসনে জিতে বিপুল ব্যবধানে ক্ষমতায় ফিরেছিল তৃণমূল কংগ্রেস।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *