০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home ভারতবর্ষ বিশ্ব রান্নার গ্যাস বুকিংয়ে বড় বদল: ২৫ নয়, এবার ৪৫ দিন পর মিলবে সিলিন্ডার!
বিশ্বভারতবর্ষভারতবর্ষ

রান্নার গ্যাস বুকিংয়ে বড় বদল: ২৫ নয়, এবার ৪৫ দিন পর মিলবে সিলিন্ডার!

Share
রান্নার গ্যাস বুকিংয়ে বড় বদল: ২৫ নয়, এবার ৪৫ দিন পর মিলবে সিলিন্ডার!
ছবি সংগৃহীত
Share

রান্নার গ্যাসের বুকিং নিয়ে বড়সড় আপডেট সামনে এল। আজ বৃহস্পতিবার সংসদে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী রান্নার গ্যাস বুকিংয়ের নতুন নিয়মের কথা উল্লেখ করেছেন। এখন থেকে আর ২৫ দিন নয়, বরং ৪৫ দিন অন্তর গ্যাস বুকিং করা যাবে। মন্ত্রীর এই বিবৃতির পরই সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বৃদ্ধি পাওয়ায় এমনিতেই সাধারণ মানুষ চিন্তায় ছিলেন, তার ওপর বুকিংয়ের এই ব্যবধান আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে।

[TECHTARANGA-POST:7241]

প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী, শহরাঞ্চলে এই বুকিংয়ের ব্যবধান ২৫ দিন হলেও গ্রামাঞ্চলের ক্ষেত্রে তা বাড়িয়ে ৪৫ দিন করা হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে গ্যাসের জোগানে একটি বড় প্রভাব পড়েছে, যা দেশের ইতিহাসে আগে কখনও হয়নি। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ বিভিন্ন দেশ থেকে এলপিজি আমদানি করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমানে দেশে পর্যাপ্ত গ্যাস ও তেলের মজুত থাকলেও, সাধারণ মানুষ আতঙ্কে অতিরিক্ত বুকিং শুরু করায় এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।

[TECHTARANGA-POST:7252]

তবে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সংসদে আশ্বাস দিয়েছেন যে দেশে পেট্রোল, ডিজেল, কেরোসিন এবং অপরিশোধিত তেলের কোনো অভাব নেই। সিএনজি এবং এলএনজির সরবরাহও বর্তমানে স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, সিলিন্ডারের এই সংকটের জেরে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে স্কুল, হাসপাতাল এবং অনেক হোটেল-রেস্তোরাঁ বিপাকে পড়েছে, যার ফলে বেশ কিছু জায়গায় পরিষেবা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *