০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home ভারতবর্ষ অপরাধ হ্যান্ডব্যাগের গোপন খোপে হিরে ও বৈদেশিক মুদ্রা! মুম্বই বিমানবন্দরে ৩ কোটির চোরাচালান পর্দাফাঁস
অপরাধভারতবর্ষ

হ্যান্ডব্যাগের গোপন খোপে হিরে ও বৈদেশিক মুদ্রা! মুম্বই বিমানবন্দরে ৩ কোটির চোরাচালান পর্দাফাঁস

Share
হ্যান্ডব্যাগের গোপন খোপে হিরে ও বৈদেশিক মুদ্রা! মুম্বই বিমানবন্দরে ৩ কোটির চোরাচালান পর্দাফাঁস
Share

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বড়সড় পাচারচক্রের হদিস পেল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)। অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হ্যান্ডব্যাগের গোপন কুঠুরি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও হিরে। এই ঘটনায় জড়িত সন্দেহে চারজন পাচারকারী (ক্যারিয়ার), একজন হ্যান্ডলার এবং একজন হাওলা অপারেটরসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[TECHTARANGA-POST:7316]
গোপন সূত্রে খবর পেয়ে ডিআরআই আধিকারিকরা বিমানবন্দরে ওত পেতে ছিলেন। আন্তর্জাতিক উড়ানে ওঠার ঠিক আগে চারজন যাত্রীকে সন্দেহজনকভাবে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের উত্তরে অসঙ্গতি মেলায় শুরু হয় তল্লাশি। এরপরই দেখা যায়, সাধারণ দেখতে হ্যান্ডব্যাগের ভিতরে অত্যন্ত কৌশলে গোপন খোপ তৈরি করা হয়েছে। সেখান থেকেই উদ্ধার হয় প্রচুর পরিমাণ ব্রিটিশ পাউন্ড (GBP) ও মার্কিন ডলার (USD)। এই বিশাল পরিমাণ মুদ্রার সপক্ষে কোনো বৈধ নথি দেখাতে পারেনি ওই যাত্রীরা।

[TECHTARANGA-POST:7320]

নগদ মুদ্রার পাশাপাশি যাত্রীদের ব্যাগ থেকে ৫৩টি ছোট পাউচ উদ্ধার করেছেন তদন্তকারীরা। ওই পাউচগুলির ভিতরে লুকানো ছিল দামী হিরে। প্রাথমিক অনুমান অনুযায়ী, উদ্ধার হওয়া হিরের বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা। সব মিলিয়ে উদ্ধার হওয়া সামগ্রীর মোট মূল্য ৩ কোটি টাকারও বেশি। ১৯৬২ সালের কাস্টমস আইনের আওতায় সমস্ত হিরে ও মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে।

ডিআরআই আধিকারিকদের মতে, এটি কেবল একটি সাধারণ পাচার নয়, এর পিছনে রয়েছে একটি বড় আন্তঃরাষ্ট্রীয় চক্র। দেশের অর্থনৈতিক নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে হাওলা অপারেটরদের মাধ্যমে এই পাচার চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের মূল পান্ডাদের খুঁজে বের করতে তদন্ত জারি রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *