০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ কলকাতা লজ্জা তো অপরাধীদের, আমার মেয়ের কেন?’ মোদীর কাছে অভয়ার নাম-ছবি প্রকাশের দাবি মায়ের!
কলকাতাপশ্চিমবঙ্গ

লজ্জা তো অপরাধীদের, আমার মেয়ের কেন?’ মোদীর কাছে অভয়ার নাম-ছবি প্রকাশের দাবি মায়ের!

Share
লজ্জা তো অপরাধীদের, আমার মেয়ের কেন?’ মোদীর কাছে অভয়ার নাম-ছবি প্রকাশের দাবি মায়ের!
সংগৃহীত
Share

পানিহাটি: সুপ্রিম কোর্টের কড়া আইনি রক্ষাকবচ সরিয়ে এবার মেয়ের নাম ও পরিচয় প্রকাশ্য়ে আনতে চান অভয়ার মা। দেশের প্রচলিত আইনের বিপরীতে গিয়ে খোদ প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে আর্জি জানালেন পানিহাটি বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তাঁর দাবি, নির্যাতিতার পরিচয় গোপন রাখার এই প্রথা আসলে অপরাধীদেরই পরোক্ষ সুবিধা করে দেয়।

[TECHTARANGA-POST:8251]

অভয়া কাণ্ড নিয়ে যখন উত্তাল হয়েছিল গোটা রাজ্য, তখন আইনি বাধ্যবাধকতায় তাঁর নাম ও ছবি গোপন রাখা হয়েছিল সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। এমনকী, পরিবারের সদস্যদের পরিচয়ও দীর্ঘ সময় আড়ালে ছিল। তবে, রত্না সক্রিয় রাজনীতিতে যোগ দিয়ে বিজেপির প্রার্থী হওয়ার পর থেকেই প্রেক্ষাপট বদলেছে। তিনি মনে করেন, “যারা অপরাধ করে, তারা খোলা মুখে চারিপাশে ঘুরে বেড়ায়। অথচ যাঁর সঙ্গে অন্যায় হল তাকেই ‘নির্যাতিতা’ বলে দাগিয়ে দিয়ে আড়ালে রাখা হয়।”

রত্না দেবনাথ প্রধানমন্ত্রীর কাছে একটি নতুন বিল আনার প্রস্তাব দিয়েছেন। যাতে ভবিষ্যতে সমস্ত নির্যাতিতার ছবি ও পরিচয় প্রকাশ্যে আনা সম্ভব হয়। তাঁর যুক্তি, এতে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাবে এবং নির্যাতিতার পরিবারকে কোনও হীনম্মন্যতায় ভুগতে হবে না।

[TECHTARANGA-POST:8250]

উল্লেখ্য, আগামী ২৭ এপ্রিল পানিহাটির বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোনা যাচ্ছে, সেদিন তিনি অভয়ার বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখাও করতে পারেন। সুবিচারের লড়াই থেকে রাজনীতির ময়দান – অভয়ার মায়ের এই আর্জি ভোটমুখী বাংলায় নতুন এক বিতর্কের রসদ দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *