০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ অপরাধ পকেটে লাখ টাকার কাটমানি, পুলিশ আসতেই খাটের তলায় তৃণমূল নেতা! হিড়হিড় করে টেনে বের করল পুলিশ, ধুন্ধুমার মাথাভাঙা!
অপরাধপশ্চিমবঙ্গ

পকেটে লাখ টাকার কাটমানি, পুলিশ আসতেই খাটের তলায় তৃণমূল নেতা! হিড়হিড় করে টেনে বের করল পুলিশ, ধুন্ধুমার মাথাভাঙা!

Share
পকেটে লাখ টাকার কাটমানি, পুলিশ আসতেই খাটের তলায় তৃণমূল নেতা! হিড়হিড় করে টেনে বের করল পুলিশ, ধুন্ধুমার মাথাভাঙা!
ছবি সংগৃহীত
Share

মাথাভাঙা: আবাস যোজনার গরিব মানুষের টাকা লুটের অভিযোগে শেষরক্ষা হলো না দাপুটে নেতার! কাটমানি নেওয়ার অভিযোগে গত কয়েকদিন ধরে বেপাত্তা থাকার পর, অবশেষে পুলিশের জালে জড়ালেন কোচবিহারের মাথাভাঙার জোরপাটকির প্রভাবশালী তৃণমূল নেতা শহিদুল মিঞা। বুধবার বিকেলে লণ্ডভণ্ড নাটকীয়তার পর নিজের বাড়ির খাটের তলা থেকে পুলিশ তাঁকে টেনেহিঁচড়ে বের করে গ্রেফতার করে। দুর্নীতিবাজ এই নেতাকে পুলিশ যখন বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে, তখন ক্ষোভে ফেটে পড়েন গ্রামের সাধারণ মানুষ। প্রিজন ভ্যান লক্ষ্য করে চলতে থাকে লাগাতার বিক্ষোভ।

[TECHTARANGA-POST:9741]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া শহিদুল মিঞার স্ত্রী জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের বর্তমান তৃণমূল সদস্য। এদিকে শহিদুল নিজে মাথাভাঙা থানার সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীর রাজনৈতিক পদ এবং নিজের সিভিক ভলান্টিয়ারের তকমা— এই দুই ক্ষমতাকে কাজে লাগিয়ে এলাকায় একচ্ছত্র প্রভাব তৈরি করেছিলেন শহিদুল। নিজেকে বড় তৃণমূল নেতা হিসেবে পরিচয় দিয়ে গরিব মানুষের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে মাথা পিছু ৫ হাজার, ১০ হাজার, এমনকি ২০ হাজার টাকা পর্যন্ত কাটমানি নেওয়ার মারাত্মক অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই জুলুমের বিরুদ্ধে ফুঁসে উঠে গত ২৫ মে গ্রামবাসীরা তাঁর বাড়ির সামনে তুমুল বিক্ষোভ দেখালে এলাকা ছেড়ে চম্পট দেন এই নেতা। কাটমানির কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই মাথাভাঙা থানা তাঁকে সিভিক ভলান্টিয়ারের চাকরি থেকে সাসপেন্ড করে এবং পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করে।

[TECHTARANGA-POST:9730]

লুকিয়ে বেড়ানোর পর বুধবার বিকেলে সুকৌশলে নিজের বাড়িতে ফিরেছিলেন শহিদুল। কিন্তু গ্রামবাসীদের চোখ এড়াতে পারেননি। স্থানীয় বাসিন্দারা তাঁকে দেখা মাত্রই মাথাভাঙা থানায় খবর দেন। মুহূর্তের মধ্যে পুলিশ এসে বাড়ি ঘেরাও করতেই বেগতিক বুঝে ঘরের খাটের তলায় গিয়ে সেঁধিয়ে যান এই তৃণমূল নেতা। তবে শেষরক্ষা হয়নি, পুলিশ ঘরের ভেতর ঢুকে খাটের তলা থেকে তাঁকে হিড়হিড় করে টেনে বের করে নিয়ে আসে। অভিযুক্ত শহিদুলকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল, তখন ধৃত নেতাকে ঘিরে ধরে ঝাঁটা-লাঠি উঁচিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন প্রতারিত গ্রামবাসীরা। তাঁদের সাফ দাবি, অবিলম্বে গরিব মানুষের কাছ থেকে লুঠ করা কাটমানির সমস্ত টাকা ফেরত দিতে হবে। এই চাঞ্চল্যকর গ্রেফতারির পর জোরপাটকি এলাকায় এখনও চরম উত্তেজনা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *