০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home কলকাতা আইন-কানুন অভিষেকের বাড়িতেই ছিল শেষ লোকেশন! এবার সাংসদের আপ্ত সহায়কের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, বাড়ছে অস্বস্তি!
আইন-কানুনকলকাতাপশ্চিমবঙ্গ

অভিষেকের বাড়িতেই ছিল শেষ লোকেশন! এবার সাংসদের আপ্ত সহায়কের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, বাড়ছে অস্বস্তি!

Share
অভিষেকের বাড়িতেই ছিল শেষ লোকেশন! এবার সাংসদের আপ্ত সহায়কের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, বাড়ছে অস্বস্তি!
FILE IMAGE
Share

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে এবার অত্যন্ত কড়া পদক্ষেপ নিল প্রশাসন। জমি দুর্নীতি ও আর্থিক প্রতারণা মামলায় তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শালবনি থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে গত কয়েকদিন ধরেই সুমিতের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা। কিন্তু হদিস না মেলায় এবার আইনি পথেই তাঁর নাগাল পেতে চাইছে পুলিশ। উল্লেখ্য, এই সুমিত রায় কেবল অভিষেকের ছায়াসঙ্গীই নন, তাঁরা ছোটবেলার সহপাঠীও ছিলেন। কলকাতার স্কুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করার পর অভিষেক দিল্লি গেলেও, সুমিত কলকাতাতেই এমবিএ সম্পন্ন করেন এবং পরবর্তীতে অভিষেকের বিশ্বস্ত অনুগামী ও আপ্ত সহায়ক হিসেবে কাজ শুরু করেন।

[TECHTARANGA-POST:9963]

তদন্তকারীদের দাবি, গত শনিবার সুমিতের মোবাইলের টাওয়ার লোকেশন পরীক্ষা করে দেখা যায় তাঁর শেষ অবস্থান ছিল খোদ অভিষেকের কালীঘাটের বাড়িতেই। সেই সূত্র ধরেই গভীর রাতে পটুয়াপাড়ায় হানা দেয় পুলিশের একটি বিশেষ দল। ডাকাডাকিতে কেউ সাড়া না দেওয়ায় বাইরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন আধিকারিকরা। তবে দীর্ঘ তল্লাশির পরেও সেখানে সুমিতের দেখা মেলেনি। এদিকে সুমিতের নাম কেবল জমি দুর্নীতিতেই নয়, ২০২২ সালের কয়লা পাচার মামলাতেও উঠে এসেছিল। একদিকে যখন নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ সিজিও কমপ্লেক্সে ইডি-র জেরার মুখোমুখি হচ্ছেন, ঠিক সেই সময়েই তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। রবি ও সোমবারের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আপ্ত সহায়কের এই অন্তর্ধান অভিষেকের ওপর চাপের মাত্রা আরও বাড়িয়ে দিল বলেই মনে করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *