০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home ভারতবর্ষ অর্থনীতি কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা
অর্থনীতিকূটনীতিপশ্চিমবঙ্গভারতবর্ষ

কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা

Share
কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা
ছবি সংগৃহীত
Share

হুগলির আরামবাগে ‘গ্রিন সিটি প্রকল্প’-এ কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা স্বপন নন্দী। সোমবার তাঁকে আদালতে পেশ করা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ, একাধিক ইস্যুতে তোপ বিরোধীদের

আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপন নন্দী সমস্ত অভিযোগ উড়িয়ে দেন। তাঁর দাবি, তিনি আরামবাগের উন্নয়নের জন্য কাজ করছিলেন বলেই তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, “যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। সবটাই ষড়যন্ত্র।”

বর্তমান পুরপ্রধান সমীর ভাণ্ডারির অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। অভিযোগ, সোলার প্যানেল বসানোকে কেন্দ্র করে সাত কোটিরও বেশি টাকার দুর্নীতি হয়েছে। তদন্তের পর দীর্ঘদিন পলাতক থাকার অভিযোগে কেরালার তিরুবনন্তপুরম থেকে স্বপন নন্দীকে গ্রেপ্তার করে পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাঁকে আরামবাগে আনা হয়।

[TECHTARANGA-POST:9988]

আরামবাগ থানায় নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখেও পড়তে হয় ধৃত তৃণমূল নেতাকে। তাঁর উপর ডিম ছোড়া হয় এবং কালি লাগানোর অভিযোগও ওঠে। পরে কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে হুগলি জেলা আদালতে তোলা হয়।

সরকারি আইনজীবী জানান, মামলার মূল অভিযুক্ত হিসেবে স্বপন নন্দীর বিরুদ্ধে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেই কারণেই আদালতের কাছে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছিল, যা মঞ্জুর হয়েছে। আগামী ২৯ জুন ফের তাঁকে আদালতে পেশ করা হবে।

[TECHTARANGA-POST:9974]

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আরামবাগের রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। একদিকে দুর্নীতির অভিযোগ, অন্যদিকে ষড়যন্ত্রের পাল্টা দাবি—সব মিলিয়ে এই মামলা ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *