০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ গ্রেপ্তারের পর এলাকায় নিয়ে গিয়ে হাঁটানো, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ শওকত
পশ্চিমবঙ্গ

গ্রেপ্তারের পর এলাকায় নিয়ে গিয়ে হাঁটানো, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ শওকত

Share
গ্রেপ্তারের পর এলাকায় নিয়ে গিয়ে হাঁটানো, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ শওকত
ছবি সংগৃহীত
Share

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ে বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার শওকতকে বৃহস্পতিবার জীবনতলা বাজার এলাকায় পুলিশি পাহারায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনাকেই চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা দায়ের করেছেন তিনি। মামলাটি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট।

[TECHTARANGA-POST:10534]

বৃহস্পতিবার দুপুরে তদন্তের স্বার্থে শওকত মোল্লাকে জীবনতলা এলাকায় নিয়ে যায় পুলিশ। একটি মামলার পুনর্নির্মাণ (রেকনস্ট্রাকশন) চলাকালীন তাঁকে বাজার এলাকায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনাকেই নিজের মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন প্রাক্তন বিধায়ক। উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ভাঙড় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শওকত মোল্লা। তবে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকির কাছে বড় ব্যবধানে পরাজিত হন তিনি। 

[TECHTARANGA-POST:10541]

বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বাঁধার সময় বিস্ফোরণের ঘটনায় তাঁর নাম জড়ায়। ওই মামলায় এনআইএ তাঁকে গ্রেপ্তার করে। পরে ধর্ষণ, তোলাবাজি ও হুমকির পৃথক মামলায় জীবনতলা থানার পুলিশও তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *