০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ কলকাতা স্বস্তি অপরূপা পোদ্দারের! আগাম জামিন মঞ্জুর, ৩০ সেপ্টেম্বর বিশেষ আদালতে হাজিরার নির্দেশ
কলকাতাপশ্চিমবঙ্গ

স্বস্তি অপরূপা পোদ্দারের! আগাম জামিন মঞ্জুর, ৩০ সেপ্টেম্বর বিশেষ আদালতে হাজিরার নির্দেশ

Share
স্বস্তি অপরূপা পোদ্দারের! আগাম জামিন মঞ্জুর, ৩০ সেপ্টেম্বর বিশেষ আদালতে হাজিরার নির্দেশ
ছবি সংগৃহীত
Share

শ্রীরামপুর থানায় দায়ের হওয়া মামলায় বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। শনিবার আদালত তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে। একইসঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বর সল্টলেকের ময়ূখ ভবনে অবস্থিত সাংসদ-বিধায়কদের বিশেষ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

[TECHTARANGA-POST:10597]

গত ৩০ জুন অপরূপার স্বামী তথা তৃণমূল কাউন্সিলর সাকির আলিকে এনআইএ গ্রেপ্তার করার পর শ্রীরামপুরে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কাজে বাধা-সহ একাধিক অভিযোগে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। পরে তাঁকে থানায় হাজিরার নোটিস পাঠানো হলেও নির্দিষ্ট দিনে তিনি হাজির হননি। এরপর মামলায় আরও জামিন-অযোগ্য ধারা যুক্ত করা হয়। শুক্রবার শ্রীরামপুর থানায় হাজিরা দিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অপরূপা। জেরা শেষে থানা থেকে বেরিয়ে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান তিনি। পরে টোটো করে বাড়ি ফেরেন। এর একদিন পরই আদালতের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন করেন, যা শনিবার মঞ্জুর হয়েছে।

লালগোলায় বড়সড় অস্ত্র উদ্ধার! ৩ আগ্নেয়াস্ত্র, ২১ কার্তুজ-সহ গ্রেফতার ২ দুষ্কৃতী

অপরূপার আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর তিনি বিশেষ আদালতে হাজিরা দেবেন। অন্যদিকে, চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব জানিয়েছেন, বিক্ষোভের দিন কারা উপস্থিত ছিলেন, সেই বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে অপরূপাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *