০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা, কেন ক্ষুব্ধ বিজেপি?
পশ্চিমবঙ্গবীরভূম

বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা, কেন ক্ষুব্ধ বিজেপি?

Share
বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা, কেন ক্ষুব্ধ বিজেপি?
ছবি সংগৃহীত
Share

বীরভূমে তৃণমূলের জেলা কার্যালয় ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা। অনুব্রত মণ্ডলের কার্যালয় হিসেবেই পরিচিত বোলপুরের তৃণমূল জেলা অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি। 

[TECHTARANGA-POST:10703]

অভিযোগ, এই কার্যালয় থেকেই পুরসভার কাউন্সিলারদের কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষ নানান নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি বিজেপির। পাশাপাশি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসার নির্দেশও এই অফিস থেকেই দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। যদিও এই অভিযোগ নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[TECHTARANGA-POST:10704]

মঙ্গলবার সকালে প্রতিদিনের মতোই জেলা কার্যালয় খুলেছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। অভিযোগ, কিছুক্ষণ পর কয়েকজন যুবক সেখানে এসে নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দেন। তাঁরা তৃণমূল কর্মীদের অফিস থেকে বেরিয়ে যেতে বলেন। কোনও অশান্তি না করে তৃণমূলের নেতাকর্মীরা বাইরে বেরিয়ে গেলে অফিসের মূল বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দু’টি গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, লোকসভা ও বিধানসভা নির্বাচনের পর থেকেই বোলপুর-সহ জেলার বিভিন্ন পুরসভায় নাগরিক পরিষেবা কার্যত ব্যাহত। কারণ, এই জেলা কার্যালয় থেকেই কাউন্সিলার ও পুরপ্রতিনিধিদের কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এর জেরে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি তাঁদের।

[TECHTARANGA-POST:10682]

বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক অরুণ দাস বলেন, “বোলপুর পুরসভার কোনও ওয়ার্ডেই ঠিকমতো কাজ হচ্ছে না। এই পার্টি অফিস থেকেই কাউন্সিলারদের কাছে নির্দেশ যাচ্ছে। তাঁরা পদত্যাগও করছেন না, আবার কাজও করছেন না। তাই প্রতিবাদে আমরা এই পার্টি অফিসে তালা মেরেছি।” 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *