০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home ব্যবসা বাণিজ্য কলকাতা চিন্তার ভাঁজ মুছে মুখে হাসি!আজ সোনা কিনতে খরচ কত?
কলকাতাবিশ্বব্যবসা বাণিজ্যভারতবর্ষ

চিন্তার ভাঁজ মুছে মুখে হাসি!আজ সোনা কিনতে খরচ কত?

Share
Share

হাতে আর মাত্র কয়েকটা দিন, তার পরেই শুরু উৎসবের মরশুম। ঠিক তার মুখেই কলকাতার বাজারে স্বস্তির খবর দিল হলুদ ধাতু। সঞ্চয় হোক বা অলঙ্কার— এই হলুদ ধাতুর প্রতি বিশেষ করে বাঙালির কৌতূহল বরাবরই বেশি। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। গত কয়েক দিনের টানা ঊর্ধ্বগতির পর কলকাতায় আবারও বেশ কিছুটা কমল সোনার দর।

কলকাতায় আজকের সোনার দর :

প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট: ₹১,৪৬,৫০০ যা গতকাল ছিল ₹১,৪৯,৪০০; যা এক ধাক্কায় কমল ₹২,৯০০ 

২৪ ক্যারাট (পাকা সোনা): ₹১,৫৯,৮২০ যা গতকাল ছিল ₹১,৬২,৯৮০ অর্থাৎ কমেছে ₹৩,১৬০

 

১৮ ক্যারাট সোনা: ₹১,১৯,৮৭০ (প্রতি ১০ গ্রামে কমেছে ₹২,৩৭০) 

হলুদ ধাতুর এই লাগাতার দরপতন কিন্তু গয়নাপ্রেমী ও সঞ্চয়ীদের জন্য কেনাকাটার সেরা সুযোগ এনে দিতে পারে। তবে বিশ্ববাজারের মেজাজ বদলাতে সময় লাগে না। তাই দামের এই পতন সাময়িক স্বস্তি নাকি আরও বড় চমক অপেক্ষা করছে, সেদিকেই এখন নজর আমবাঙালির।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles