০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home ভারতবর্ষ দোলে গেরুয়া চমক! রাজ্যসভার প্রার্থী হিসাবে নিতিন নবীনের নাম ঘোষণা করল বিজেপি
ভারতবর্ষ

দোলে গেরুয়া চমক! রাজ্যসভার প্রার্থী হিসাবে নিতিন নবীনের নাম ঘোষণা করল বিজেপি

Share
Share

নয়াদিল্লি: আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য বিহারের অন্যতম হেভিওয়েট নেতা তথা ছত্তিশগড়ের দায়িত্বপ্রাপ্ত বিজেপি পর্যবেক্ষক তথা দলের জাতীয় সভাপতি – নিতিন নবীনের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মঙ্গলবার দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির পক্ষ থেকে এই আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

নিতিন নবীন বিহারের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। তিনি বিহারের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে ছত্তিশগড় রাজ্যে বিজেপির সংগঠনের কাজের মূল তদারকি করছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিষ্ঠার পুরস্কার হিসাবে আগেই তাঁকে দলের প্রধান করা হয়েছে। আর, এবার তাঁকে উচ্চকক্ষ বা রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিল মোদি-শাহ জুটি!

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর নিতিন নবীন দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সংসদীয় রাজনীতিতে এবং দলের দেওয়া আগামী দিনের সমস্ত দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করবেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি বিহার বিধানসভা থেকে তাঁর মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানা গিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *