০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home মধ্যপ্রাচ্য বিশ্ব -“উত্তরসূরি যে-ই হোক, তাকেই খতম করব!” খামেনেই-পুত্রের নাম আসতেই ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি নেতানিয়াহু সরকারের
বিশ্বমধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য

-“উত্তরসূরি যে-ই হোক, তাকেই খতম করব!” খামেনেই-পুত্রের নাম আসতেই ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি নেতানিয়াহু সরকারের

Share
Share

তেল আভিভ: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার সরাসরি ‘পাখির চোখ’ ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা। আয়াতোল্লা আলি খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে তাঁর দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেইয়ের নাম সামনে আসতেই গর্জে উঠল ইজরায়েল। বুধবার ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাট্‌জ় সাফ জানিয়ে দিলেন, খামেনেইয়ের জায়গায় যে-ই বসুক না কেন, ইজরায়েলের নিশানায় থাকবে সে-ও।

[TECHTARANGA-POST:6982]

প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাট্‌জ় সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, “ইরানের সন্ত্রাসবাদী জমানা নেতা হিসেবে যাকেই নিয়োগ করুক, সেই ব্যক্তি ইজরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা করবে। তাই সে যেখানেই লুকিয়ে থাকুক, তাকে হত্যা করা হবে।” তিনি আরও জানান যে, নতুন নেতা শুধু ইজরায়েলের ক্ষতি নয়, বরং আমেরিকাকেও হুমকি দেবে এবং ইরানের সাধারণ মানুষের ওপর দমনপীড়ন চালাবে। তাই বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার কোনোভাবেই ইরানে নতুন কোনো নেতাকে মাথা তুলে দাঁড়াতে দেবে না।

[TECHTARANGA-POST:6981]

গত শনিবার আমেরিকা ও ইজরায়েলের হামলায় খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই পরবর্তী সর্বোচ্চ নেতা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। মঙ্গলবার ইরানের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তিন সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেই-কে উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে। এর আগে অন্তর্বর্তী দায়িত্ব ছিল আলিরেজা আরাফি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন কাউন্সিলের হাতে।

[TECHTARANGA-POST:6980]

ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তিনি নিজে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীকে (IDF) সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন। পরবর্তী ধর্মীয় নেতাকে খতম করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। কাট্‌জ়ের কথায়, “আমেরিকার সঙ্গীদের সহায়তায় আমরা পূর্ণ উদ্যমে অভিযান চালিয়ে যাব এবং ওই (ইরান) জমানাকে ধ্বংস করব।”

খামেনেইয়ের মৃত্যুর পর তাঁর ছেলের নাম ভেসে আসতেই এই মরণকামড় দেওয়ার বার্তা বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এল। এখন দেখার, তেহরান এই হুমকির পাল্টা কী পদক্ষেপ গ্রহণ করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *