০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ অপরাধ ভুট্টা খেতে উদ্ধার বৃদ্ধের নলিকাটা দেহ! গোয়ালপোখরে নৃশংস হত্যাকাণ্ডে দানা বাঁধছে রহস্য
অপরাধপশ্চিমবঙ্গ

ভুট্টা খেতে উদ্ধার বৃদ্ধের নলিকাটা দেহ! গোয়ালপোখরে নৃশংস হত্যাকাণ্ডে দানা বাঁধছে রহস্য

Share
ভুট্টা খেতে উদ্ধার বৃদ্ধের নলিকাটা দেহ! গোয়ালপোখরে নৃশংস হত্যাকাণ্ডে দানা বাঁধছে রহস্য
প্রতীকী ছবি
Share

উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার সাহাপুর এলাকায় এক বৃদ্ধের নলিকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি ভুট্টা খেতের ভেতর থেকে ৬৫ বছর বয়সী শ্রীপতি বণিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। 

[TECHTARANGA-POST:8586]

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্রীপতিবাবু ধরমপুরের হাট ডুবকল এলাকার বাসিন্দা ছিলেন। বুধবার রাতে তিনি নিজের ঘরেই শুতে গিয়েছিলেন, কিন্তু মাঝরাতের পর থেকে তাঁর আর কোনো খোঁজ মিলছিল না। ভোরবেলা সাহাপুর এলাকার এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে পাশের ভুট্টা খেতে তাঁর দেহটি পড়ে থাকতে দেখেন।

[TECHTARANGA-POST:8573]

পরিবারের সদস্যদের অভিযোগ, কোনো ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে বৃদ্ধকে। তবে এই খুনের নেপথ্যে পারিবারিক কোনো বিবাদ রয়েছে নাকি এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র আছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বৃদ্ধ মাঝরাতে কীভাবে বাড়ি থেকে বেরোলেন বা কে তাঁকে ডেকে নিয়ে গিয়েছিল, সেই উত্তর খুঁজছে পুলিশ।

[TECHTARANGA-POST:8582]

 ইতিমধ্যে গোয়ালপোখর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে মৃতের আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। জনবহুল এলাকার কাছে এমন রোমহর্ষক খুনের ঘটনায় গোটা সাহাপুর চত্বরে বর্তমানে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *