০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home দুর্ঘটনা ভোরের আলো ফোটার আগেই সরকারি হাসপাতালে আগুন! ভেন্টিলেটর ফেটে জীবন্ত দগ্ধ ৩ সদ্যোজাত, কার গাফিলতিতে এই ভয়াবহ ট্র্যাজেডি?
দুর্ঘটনাদুর্ঘটনাভারতবর্ষমহারাষ্ট্র

ভোরের আলো ফোটার আগেই সরকারি হাসপাতালে আগুন! ভেন্টিলেটর ফেটে জীবন্ত দগ্ধ ৩ সদ্যোজাত, কার গাফিলতিতে এই ভয়াবহ ট্র্যাজেডি?

Share
Share

অমরাবতী: সরকারি হাসপাতালের চার দেওয়ালের মাঝেই ঘটে গেল এক হৃদয়বিদারক ট্র্যাজেডি। সোমবার ভোররাতে মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে আচমকা ভেন্টিলেটর বিস্ফোরণের জেরে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হলো অন্তত তিনটি সদ্যোজাত শিশুর। জানা গিয়েছে, ভোর সাড়ে তিনটে নাগাদ হাসপাতালের শিশু ওয়ার্ডে থাকা একটি ভেন্টিলেটরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই দ্রুত ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। সেই সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের তিনটি বিভাগে মোট ৩৯টি শিশু চিকিৎসাধীন ছিল। আগুনের ধোঁয়া ও তীব্রতা ছড়িয়ে পড়তেই চিকিৎসক, নার্স ও কর্মীরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন এবং অধিকাংশ শিশুকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। তবে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারায় তিন নিষ্পাপ শিশু এবং গুরুতর জখম আরও ছয় সদ্যোজাতকে তড়িঘড়ি স্থানীয় সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়েই ডিসিপি-সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে; অন্যদিকে হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থার বেহাল দশা ও প্রশাসনিক চরম গাফিলতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে ও প্রাক্তন মন্ত্রী যশোমতী চন্দ্রকান্ত ঠাকুর।


হিডেন স্টোরিজ নিউজ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles